
ভারতের বেঙ্গালুরুতে
প্রেমিকার শখ পূরণ করতে মোবাইলের দোকানে ঢুকে সারা রাত লুকিয়ে ছিলেন বিহারের এক যুবক।
পরদিন পাঁচ লাখ টাকা দামের মোবাইল নিয়ে চম্পট
দেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রেমিকা মোবাইল ব্যবহার করতেই ফোনের আইএমইআই নম্বর
ধরে পুলিশ খুঁজে বার করল প্রেমিককে। অভিযুক্তের নাম আব্দুল মুনাফ।
পুলিশ সূত্রে
জানা যায়, ২৭ বছর বয়সি মুনাফ বেঙ্গালুরুর একটি রেস্তরাঁয় কাজ করতেন। ইনস্টাগ্রামে তার
সঙ্গে আলাপ হয় বেঙ্গালুরুর এক তরুণীর। তাকে উপহার দেওয়ার জন্যই মোবাইল চুরির ফন্দি
আঁটেন মুনাফ। প্রথমে গ্রাহক সেজে দোকানে ঢোকেন , তারপর সুযোগ বুঝে লেডিজ টয়লেটে লুকিয়ে
পড়েন। দোকান বন্ধ হওয়া পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। দোকান বন্ধ হওয়ার পর বেরিয়ে এসে
সাতটি মোবাইল নিয়ে বাইরে বেরিয়ে যান মুনাফ।
মোবাইল নিয়ে হেঁটে
যাওয়ার সময় একটি ফোন মেঝেতে পড়ে যায়। পরে সেটি কুড়িয়ে পান দোকানের এক কর্মচারী। আর
তখনই সামনে আসে চুরির ঘটনা।
পুলিশ জানিয়েছে,
প্রায় ৫ লাখ টাকার মোবাইল চুরি করেন তিনি। প্রেমিকাকে মোবাইল উপহার দেওয়ার পর সেই মোবাইল
চালু করতেই আইএমইআই নম্বর ধরে মোবাইলের খোঁজ পেয়ে যায় পুলিশ। উদ্ধার হয় সব ফোন।

