Logo
শিরোনাম

রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত:মঙ্গলবার ১৯ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ০৪ অক্টোবর ২০২৩ | ১০৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাত ৮টার পর দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে, বন্ধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দেশে বিদ্যুৎ সাশ্রয়ে সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, রাত ৮টা থেকে বন্ধ থাকবে দোকানপাট, শপিং মল ও আলোকসজ্জা। বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে, তারা খুব কঠিনভাবে পর্যবেক্ষণ করবেন এ বিষয়টি। যদি কেউ অমান্য করেন তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

তিনি বলেন, সরকারি-বেসরকারি অফিসের সভাগুলোও অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাড়িতে তেলের ব্যবহার কমাতে হবে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখা হবে। পেট্রোল পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে এবং বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।

এ ছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।


আরও খবর