Logo
শিরোনাম

রাশিয়া তেল কূপ বন্ধ করবে না: ভ্লাদিমির পুতিন

প্রকাশিত:শুক্রবার ১০ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মস্কো থেকে শক্তি সরবরাহের উপর নির্ভরতা কমাতে পশ্চিমাদের প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়ান কোম্পানিগুলো তাদের তেল কূপগুলো বন্ধ করবে না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের ২৪ ফেব্র্রুয়ারি ইউক্রেনের ওপর আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে যাচ্ছে। রাশিয়ার প্রাকৃতিক সম্পদের ওপর থেকে নির্ভরতা কমানোরও চেষ্টা করে আসছে পশ্চিমা বিশ্ব।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ হুশিয়ার করে বলেছেন, পশ্চিমাদের বোঝা উচিত ইউক্রেনকে অস্ত্র দিলে এবং সামরিক দিকে উদ্ধুদ্ধ করলে ভালো কিছু হবে না।

বৃহস্পতিবার আর্মেনিয়া সফরে গিয়ে লাভরভ এমন মন্তব্য করেন তিনি।লাভরভ বলেছেন, তিনি আশা করেন ইউক্রেন পশ্চিমাদের দিকে আর অস্ত্রের জন্য চেয়ে থাকবে না।

তাদের এরকম চিন্তাভাবনা অনেক আগেই বাদ দেওয়া উচিত ছিল এবং মিডিয়ায় এসব বিষয় ছড়িয়ে তাদের সেনাদের উজ্জীবিত রাখার বিষয়টি বন্ধ করা উচিত ছিল, যোগ করেন লাভরভ।

পশ্চিমাদের হুশিয়ারি দিয়ে লাভরভ বলেন, তাদের বোঝা উচিত কিয়েভকে সামরিক দিকে উদ্ধুদ্ধ করলে এটি ভালোর দিকে নিয়ে যাবে না।


আরও খবর