Logo
শিরোনাম

রাশিফল: জেনে নিন কেমন কাটবে আজকের দিন

প্রকাশিত:রবিবার ২১ মার্চ ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পুরনো জ্যোতিষশাস্ত্রের এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

মেষ রাশি :

সামাজিক যোগাযোগ বাড়বে। সঠিক প্রচেষ্টায় কাজের অগ্রগতি। পুরনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। অতীত অভিজ্ঞতা কাজে লাগবে। নিকট ভ্রমণযোগ। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

বৃষ রাশি:

অর্থপ্রাপ্তির সম্ভাবনা। ব্যবসায় অগ্রগতির যোগ। বিনিয়োগে লাভবান হবেন। আর্থিক ব্যাপারে ভারসাম্য রক্ষা করে চলতে পারবেন। পারিবারিক জীবনকে আনন্দে রাখুন। সুস্থ থাকুন।

মিথুন রাশি:

কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন। উপার্জন ভাগ্য ভালো। আর্থিক বিনিয়োগ করলে মন্দ হবে না। চাকরিক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে।

কর্কট রাশি:

উপার্জন হলেও আর্থিক চাপ থাকবে। ব্যবসায় ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে পারেন। দক্ষ ব্যবস্থাপনার অভাবে সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মপদ্ধতি পরিবর্তন করুন।

সিংহ রাশি:

কোনো প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। ব্যবসায় আশানুরূপ আয়ের সম্ভাবনা আছে। বন্ধুর সহযোগিতায় কাজে সফলতা পাবেন। বুদ্ধিমত্তার সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করুন।

কন্যা রাশি:

কর্মক্ষেত্রে পদোন্নতির আভাস পেতে পারেন। ব্যাবসায়িক কিছু বকেয়া বিল আদায়ের চেষ্টা সফল হতে পারে। বাড়তি আয়ের সুযোগ আসবে। প্রিয়জনের মন রক্ষা করে চলুন।

তুলা রাশি:

শিক্ষার্থীদের লেখাপড়ায় উন্নতি হবে। বিদেশযাত্রায় বাধা কেটে যাবে। পাওনা অর্থ কিছু আদায় হতে পারে। অবসাদের ফলে অনেক কাজ অসম্পূর্ণ থাকবে। নিজের মধ্যে উৎসাহ আনুন।

বৃশ্চিক রাশি:

কর্মক্ষেত্রে মন্দাভাব কেটে যাবে। ঋণ পরিশোধের সম্ভাবনা আছে। প্রিয়জনের শরীর ভালো যাবে না। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি। সিদ্ধান্ত বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রাখুন।

ধনু রাশি:

অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি। বিভিন্ন কারণে উদ্বেগ বৃদ্ধি পাবে। অংশীদারি কাজে বুঝেশুনে এগোবেন।

মকর রাশি:

কর্মপ্রার্থীদের উন্নতির পথ খুলবে। আপনার উদারতার সুযোগে কেউ ক্ষতি করতে পারে। নিয়মিত কাজে বাধা আসতে পারে। বিপর্যয় মোকাবেলায় পরিকল্পনা গ্রহণ করতে হবে।

কুম্ভ রাশি:

আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা। কাজকর্মে প্রসার লাভ হবে। আয় বাড়বে। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। আর্থিক বিনিয়োগ শুভ। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন।

মীন রাশি:

গৃহ আবাসন, ভূমিসংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। প্রত্যাশিত কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন। চিন্তা ও কাজে আনতে হবে গতিশীলতা।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩