
বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য নিজের যোগ্যতা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের
বলেন, ওই পদে (রাষ্ট্রপতি) যাওয়ার যোগ্যতা আমার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাপ-আলোচনা
করছেন এবং খোঁজখবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।
বিএনপির ঐক্যকে
অর্থহীন ও জগাখিচুড়ি আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বলেন, আমরা কিছু করছি না। জামায়াত ছাড়া
বিএনপির টিকে থাকা দুষ্কর। তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক বলেন, তাদের (বিএনপি) কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা নেই। ফরিদপুরে তাদের
মিটিং থেকে পুলিশকে ইট-পাটকেল ছোড়া হয়েছে।
সহিংসতা হলে
আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে জানিয়ে তিনি বলেন, বিএনপির আন্দোলনের সময় জানমাল রক্ষায়
আগের মতোই সতর্ক থাকবে আওয়ামী লীগ। আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়ব না।

