Logo
শিরোনাম

রানি এলিজাবেথের মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক

প্রকাশিত:শুক্রবার ০৯ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৩৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ শুক্রবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া এ তথ্য জানিয়েছেন। আজ শুক্রবার, আগামীকাল শনিবার ও পরশু রোববার দেশে তিন দিন রাষ্ট্রীয় শোকপালন করা হবে।

লন্ডনে বৃহস্পতিবার সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তাঁর সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। যুক্তরাজ্যে তিনিই সবচেয়ে বেশি সময় সিংহাসনে আরোহণ করেছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানি। তাঁর হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল। রানির মৃত্যুর খবর শুনে বাকিংহাম প্যালেসর সামনে জড়ো হন আসে হাজার হাজার লন্ডনবাসী

বিবিসির খবর অনুসারে রানি শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে ১০ থেকে ১১ দিন পর। এ কয়দিন লন্ডন, এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্টে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হবে। 


আরও খবর