Logo
শিরোনাম

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ৫ দোকান

প্রকাশিত:সোমবার ২৫ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা।রোববার (২৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উত্তর পোমরা মালিরহাট বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে মাহাবুবুল আলমের মুদির দোকান, আবাস উদ্দিনের চায়ের দোকান, মো. রমজানের লাকড়ির দোকান, নেপাল সওদাগরের চায়ের দোকান ও হীরু আলমের ফ্রেন্ডস ক্লাব অফিস পুড়ে গেছে।

দোকান মালিকরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে কয়েক লাখ টাকার মালামাল ছিল। অন্য দোকানগুলোসহ সব মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই পাঁচটি দোকান পুড়ে যায়।


আরও খবর