Logo
শিরোনাম

রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫ জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের একজন করোনাক্রান্ত ছিলেন। বাকি চারজনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার রামেক হাসপাতালের পরিচালকের পাঠানো রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে বুধবার ৪৫৬টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের পজিটিভ আসে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪১ দশমিক ৯৭ শতাংশ।

রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে ভর্তি আছেন ৬৫ জন রোগী। এর মধ্যে করোনাক্রান্ত রোগীর সংখ্যা ৩৯।

রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যাও বাড়ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


আরও খবর