Logo
শিরোনাম

রামেক হাসপাতালে একদিনে ১১ জনের প্রাণহানি

প্রকাশিত:সোমবার ০৯ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে আরও ৪ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোর ও পাবনার ২ জন করে এবং চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ১ জন করে মারা গিয়েছেন।

সোমবার (৯ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। এ নিয়ে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৭০ তম দিনে মোট ১০৩৭ জনের মৃত্যু হলো।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৩৫৬ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৯৭ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭.২৪%।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পর বর্তমানে এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ৩৯৯ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন।


আরও খবর