Logo
শিরোনাম

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের

প্রকাশিত:রবিবার ১২ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
Image

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কের বিজয়নগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কের বিজয়নগর মোড়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই বাবা মৃত্যুবরণ করেন। ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ২টার দিকে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর