Logo
শিরোনাম

রাজশাহীতে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

প্রকাশিত:সোমবার ২২ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৮৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
বাড়ি ফেরার পথে শিশুটিকে ১০০ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত কিশোর পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পর ভিডিও

রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকার চারখুঠার মোড়ে ১০০ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। রবিবার (২১ মার্চ) রাত ৯টায় এ ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থল থেকেই হাতেনাতে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম বি এম মাসুদ পারভেজ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার (২১ মার্চ) রাত ৯টায় হড়গ্রাম চারখুঠার মোড়ে একটি দোকানে পণ্য কিনতে যায় ভুক্তভোগী শিশুটি। বাড়ি ফেরার পথে শিশুটিকে ১০০ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত কিশোর পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে। এসময় ভুক্তভোগী শিশুটির চিৎকারে প্রতিবেশীরা তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। পরে ওই ভুক্তভোগী শিশুটি থানায় গিয়ে জবানবন্দি দেয়।

ওসি আরও বলেন, ধর্ষণের শিকার ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন মামলা ছাড়াও পর্ণোগ্রাফি মামলাও করা হয়েছে

নিউজ ট্যাগ: রাজশাহী

আরও খবর