
রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে (রামেক) গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন।
শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৪ জুলাই) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা
ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল
শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যে
১২ জন মারা গেছেন তাদের মধ্যে ১ জন করোনায় এবং উপসর্গ নিয়ে ১১ জন মারা গিয়েছেন। এরমধ্যে
রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩, নওগাঁও, পাবনায় ও নাটোর একজন করে মারা গিয়েছেন।
করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা। এ নিয়ে ৩৪ দিনে মোট ৪৪৭ জনের
মৃত্যু হলো।
হাসপাতাল সূত্রে
জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা
পরীক্ষা হয়েছে ৪৬৭ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৫৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের
হার ৩৩.৮৩ শতাংশ।
হাসপাতাল সূত্রে
আরও জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় বাড়ানো হয়েছে ওয়ার্ড ও শয্যা
সংখ্যা। আইসিইউসহ শয্যা সংখ্যা ৪০৫টির মধ্যে রোগী রোববার সকাল ৯টা পর্যন্ত ভর্তি
রয়েছে ৪৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭৭ জন।

