Logo
শিরোনাম

রাজশাহীতে দেয়াল ধসে শ্রমিক নিহতের ঘটনায় বাড়ির মালিক গ্রেপ্তার

প্রকাশিত:রবিবার ১৩ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৩৮৫জন দেখেছেন
Image

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী নগরীর ছোটবনগ্রাম বিমানচত্ত্বর এলাকায় দেয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিক রিয়াজুল ইসলাম (৩৫) মারা যাওয়ার ঘটনায় বাড়ির মালিক এন্তাজ আলীর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা হয়েছে। মামলার পর শনিবার সন্ধ্যায় রামেক হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এন্তাজ আলী একজন ফার্নিচার ব্যবসায়ী। সে তার পুরাতন ব্যবসায় প্রতিষ্ঠান ও বাড়ি ভেঙ্গে ফেলে নতুন ৭ তলা বিশিষ্ট বিল্ডিং এর কাজ করছিলেন। এন্তাজ আলীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত(ওসি) ইমরান আলী।

ওসি বলেন, নির্মাণ শ্রমিক রিয়াজুল মারা গেলে তার বাবা মাহাতাব আলী বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত নির্মাণ শ্রমিকের বাড়ি গোদাগাড়ী উপজেলার বলিয়া ডাইং গ্রামে।

শনিবার (১২ মার্চ) এন্তাজ আলীর বাড়ি কাজ করা অবস্থায় কয়েকজন শ্রমিক দেয়াল চাপা পড়েন ও একজন নিহত হয়। এই ঘটনার পর পরই এন্তাজ আলী নিজেও গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি হন।

এই ঘটনার আরো ৪ জন শ্রমিক আহত হয়ে রামেক হাসপাতলে ভর্তি হয়। আহতরা হলেন, এনামুল হক (৩৫), পিলীপ (৪৩), কাজেম আলী (২৭) ও মনজুর আলম (৩৫)। তাদেরকে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত দুইজনের অবস্থা গুরুতর। এদের মধ্যে তিনজনের বাড়ি গোদাগড়ীর বালিয়া গ্রামে। আর এনামুল হকের বাড়ি নগরের হেতেম খাঁ এলাকায়।


আরও খবর