Logo
শিরোনাম

রাজশাহীতে আরও ১৮ রোগীর প্রাণহানি

প্রকাশিত:শুক্রবার ০৯ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৮৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

এর আগের দিনও ১৮ জনের মৃত্যু হয়েছিল এই হাসপাতালে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন।

মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং পাঁচ জন নারী। এদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া ৫১-৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১-৫০ বছরের মধ্যে চার জন ও ৩১-৪০ বছরের এক জন, ২১-৪০ বছরের মধ্যে দুই ও ১১-২০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জনের বাড়ি রাজশাহী জেলায়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরের দুই জন করে এবং কুষ্টিয়া ও সিরাজগঞ্জের একজন এবং পাবনা ও কুষ্টিয়ার একজন করে রোগী রয়েছেন।

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০৬ এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৩১ জন ভর্তি রয়েছেন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫০১ জন।

এদিকে, করোনা শনাক্তের বিষয়ে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।


আরও খবর