Logo
শিরোনাম

রাজশাহীর করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ২৯ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া সাতজনের মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন। চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আর একজন করোনা নেগেটিভ ছিলেন। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।    

মৃত সাতজনের মধ্যে রাজশাহীর চার এবং নাটোর, চাঁপাইনবাগঞ্জ ও নওগাঁর একজন করে রোগী রয়েছেন। এর আগে গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। রবিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১৭৬ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।


আরও খবর