Logo
শিরোনাম

রাজশাহীর আড়ানি পৌরসভার মেয়র মুক্তার গ্রেপ্তার

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৮৫জন দেখেছেন
Image

রাজশাহী থেকে এম এম মামুন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলীকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। বাঘা থানা পুলিশের সহায়তায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সোমবার দিবাগত রাতে আড়ানি পৌরসভার পিয়াদাপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবারই তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

গত বছরের জুলাইয়ে মেয়র মুক্তার আলী এলাকার এক কলেজ শিক্ষককে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেন ওই শিক্ষক। পরে পুলিশ বাসায় অভিযান চালায়। সেদিন বাড়ি থেকে অস্ত্র, মাদক ও নগদ প্রায় এক কোটি টাকাসহ মেয়রের স্ত্রী এবং ভাতিজাকে গ্রেপ্তার করা হয়। এর কয়েকদিন পর পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার হন মুক্তার আলী।

ওই সময় মুক্তারের বিরুদ্ধে তখন কয়েকটি মামলা হয়। গ্রেপ্তার হয়ে তিনি কয়েকমাস কারাগারে থাকেন। স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্তও করে। পরে জামিনে কারাগার থেকে বের হয়ে উচ্চ আদালতে গিয়ে মেয়রের দায়িত্ব ফিরে পান তিনি। এরপর আবার গ্রেপ্তার হলেন।


আরও খবর