Logo
শিরোনাম

রাজশাহী-রংপুর বিভাগে পরিবহন ধর্মঘট

প্রকাশিত:শুক্রবার ২৫ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১২৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী ২৭ মার্চ ভোর ৬টা থেকে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ ধর্মঘটে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাহাতাব আলী অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালিতে হানিফ এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হন। এ ঘটনায় গ্রেফতার বাসচালকের এখনও জামিন দেওয়া হয়নি। অথচ তার জামিনের দাবিতে ফেডারেশনের নেতারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

সংবাদ সম্মেলনে জেলা ট্রাক ও ট্যাংক লরি এবং কাভার্ড ভ্যান সমিতির সহ-সভাপতি হারুন-অর-রশীদ ছাড়াও শ্রমিক ইউনিয়ন মাইক্রো শাখা, জেলা মিশুক ও সিএনজি মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ২০২১ সালের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালিতে হানিফ এন্টারপ্রাইজের বাসের ধাক্কায় মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসেই জীবন্ত পুড়ে ১৭ জনের মৃত্যু হয়। পরে এ ঘটনায় মামলা হয়। এছাড়া তদন্ত কমিটিও গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, বেপরোয়া গতিতে বিপজ্জনক ওভার টেকিং করে হানিফ এন্টারপ্রাইজ বাস। এ কারণেই সড়কে জীবন্ত মানুষগুলো পুড়ে ছাই হয়ে যান।

নিউজ ট্যাগ: পরিবহন ধর্মঘট

আরও খবর