
রাজশাহী মোডকেল কলেজ হাসপাতালে (রামেক)
গেল ২৪ ঘন্টায় সর্বনিম্ন ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল
৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত
হয়ে ১ জন ও উপসর্গে ১ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া
২ জনের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন আছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। বর্তমানে
রামেক হাসপাতালে ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার
বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪৮ জন।

