Logo
শিরোনাম

রাজশাহী হাসপাতালে করোনা ইউনিটে একদিনে ১৪ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ৩০ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৪৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গে ৬ জন মারা গেছেন। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতায় একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহীর ৪, চাঁপাইনবাবগঞ্জের ২, নাটোরের ৫ এবং নওগাঁ, পাবনা ও মেহেরপুরের একজন করে আছেন। একদিনের ব্যবধানে হাসপাতালটিতে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হলো। এর আগের দিন রবিবার করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৯ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪১৮টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৬১ জন।


আরও খবর