Logo
শিরোনাম

রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমঝোতার আহ্বান সিইসির

প্রকাশিত:রবিবার ১৭ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমঝোতা করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (১৭ জুলাই) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে তিনি এ আহ্বান জানান। এসময় সিইসি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বান জানান।

আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস ও বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সঙ্গে বৈঠক করবে ইসি।পর্যায়ক্রমে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেবে ইসি।

এর আগে ইভিএম যাচাই-বাছাই করতে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন সেখানে ২৮টির রাজনৈতিক দল অংশগ্রহণ করে। তবে সেখানে অন্যতম রাজনৈতিক দল বিএনপিসহ ১১টি রাজনৈতিক দল ইসির আমন্ত্রণ প্রত্যাখ্যান করে

বর্তমান নির্বাচন কমিশন গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের আয়োজন করে। এক্ষেত্রে শিক্ষাবিদ, বিশিষ্টজনদের, সাংবাদিক, পর্যবেক্ষকদের পরামর্শ নেয় তারা। এরপর ইভিএম যাচাই করতে দেশসেরা প্রযুক্তিবিদ, রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানায়। এবার আয়োজন করতে যাচ্ছে দলগুলোর সঙ্গে সংলাপ।


আরও খবর