Logo
শিরোনাম

রাজধানীতে যুবলীগের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ

প্রকাশিত:শনিবার ১৯ নভেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১১৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক সনি টাওয়ারের সামনে থানা যুবলীগের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পর পরেই যুবলীগ-ছাত্রদলের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।

ঘটনায় আহত শামীম আহমেদ (৪৫) ও আরও এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে করেছে সভার লোকজন। শুক্রবার (১৮ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম।

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক সনি টাওয়ারের সামনে যুবলীগের একটি মতবিনিময় সভা চলছিল। এ সময় সেখান দিয়ে ছাত্রদলের নতুন কমিটি একটি মিছিল নিয়ে যাওয়ার সময় যুবলীগের সভাকে লক্ষ্য করে দুইটি ককটেল ছোড়ে। এর পর পরেই যুবলীগ ছাত্রদলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাতে দুইজন আহত হলেও ককটেল বিস্ফোরণে কারও হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ঘটনাস্থল তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে যুবলীগের লোকজন।

উল্লেখ্য, এ ঘটনায় আহত শামীম আহমেদ যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ডের মূল দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও রানিং যুবলীগের সহ-সভাপতি।


আরও খবর