Logo
শিরোনাম

রাজধানীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৬১

প্রকাশিত:বুধবার ২৫ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ছয়টা থেকে বুধবার (২৫ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৫৬৭ পিস ইয়াবা, ২৮৩ গ্রাম ৮৬ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৫ ক্যান বিয়ার জব্দ করা হয়।


আরও খবর