Logo
শিরোনাম

রাজধানীতে র‌্যাবের হাতে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য

প্রকাশিত:মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ভাইব্বা ল কিং গ্রুপের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব-২।

এ সময় তাদের কাছে থাকা দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো- কিশোর গ্যাং লিডার শরীফ ওরফে মোহন (১৮), মো. রুমান (১৯), সজীব (১৭), নাঈম (১৪), তামিম খান (১৪),  উদয় (১৯), শাকিল (১৯), নয়ন (১৮) ও জাহিদ (১৮)।

র‌্যাব জানায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও রায়ের বাজার এলাকা থেকে গ্রুপটির সক্রিয় ৯ সদস্যকে আটক করা হয়েছে।

নিউজ ট্যাগ: কিশোর গ্যাং

আরও খবর