
রাজধানীর মোহাম্মদপুর
শিয়া মসজিদ এলাকায় একটি রেস্তোরাঁয় গ্যাস লিকেজ হয়ে বাবুর্চিসহ পাঁচজন আহত হয়েছে। রোববার
(২৭ মার্চ) বিকেল পাঁচটার দিকে রিং রোডের নুরানী টাওয়ারে দ্বিতীয় তালায় নবাবী ভোজ রেষ্টুরেন্টের
গ্যাস লাইনের পাইপ লিক হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা
হলেন, হৃদয়(২১), সাইফুল(২২), আমিনুল(১৮), মিঠু (২৪) ও রাব্বি(২২)। এদের মধ্যে তিনজনের
অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
নবাবী ভোজ হোটেল
এন্ড রেস্তোরাঁর নির্বাহী পরিচালক কামরুল হোসেন বিপু চৌধুরী জানান, নিচে গ্যাস ব্যাংক
থেকে ওপরের দোতলায় রেস্তোরাঁয় গ্যাস লাইন আনা হয়েছে। বিকালে হঠাৎ করে গ্যাসের পাইপ
লাইন লিকেজ হয়ে রেস্তোরাঁর সার্ভিস রুমে গ্যাস বিষ্ফোরণ হয়। এতে আমাদের বাবুর্চিসহ
পাঁচজন আহত হলে তাদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ণ ইন্সটিটিউটে নিয়ে যাই। সেখানে দুইজনের
অবস্থা একটু ভালো হওয়ায় দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়। বাকি তিনজনকে
ভর্তি করানো হয়েছে।
শেখ হাসিনা বার্ন
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘মোহাম্মদপুর থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজন
আমাদের এখানে এসেছেন। তাদের চিকিৎসা চলছে।’

