
রাজধানীর কদমতলী
সাদ্দাম মার্কেটে খাবার হোটেলের ছাদ থেকে মাথায় পানির ট্যাংক পড়ে জামেলা আক্তার (৩৫)
নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০
সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)
হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়ম মৃত
জামেলা আক্তারের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল থানার হাটকাজলা গ্রামে। বর্তমানে তিন ছেলে-মেয়ে
ও স্ত্রীকে নিয়ে কদমতলী তুষারধারা এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল
কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটতনার
সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আমরা
বিষয়টি কদমতলী থানাকে জানিয়েছি।

