Logo
শিরোনাম

রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ০৬ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর পল্টন থানার দৈনিক বাংলার মোড় থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। তিনি জানান, খবর পেয়ে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে আশপাশের লোক মুখে জানতে পেরেছি, তিনি ওই এলাকায় প্রায়ই ঘোরাফেরা করতেন এবং ভবঘুরে ধরনের মানুষ ছিলেন।

নিউজ ট্যাগ: মরদেহ উদ্ধার

আরও খবর