
রাজধানীতে মাদকবিরোধী
অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৭ ডিসেম্বর)
সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়,
নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের
কাছ থেকে ১০ হাজার ৩৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ৪ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা ও ৪০ বোতল
ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

