Logo
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭২

প্রকাশিত:মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৫৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৫ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, এ সময় তাদের কাছ থেকে ১৬৭ গ্রাম হেরোইন, সাত হাজার ২৩৭ পিস ইয়াবা, ৬২ কেজি ৮৩৩ গ্রাম গাঁজা ও তিন বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর