Logo
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৭

প্রকাশিত:শনিবার ২৯ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৫৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারের সময় উল্লিখিত ব্যক্তিদের কাছ থেকে ৫১৫ পিস ইয়াবা, ৪৮ গ্রাম ২৯৫ পুরিয়া হেরোইন, ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৩৬ বোতল ফেনসিডিল ও ১৩৪৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।

গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা করা হয়েছে।


আরও খবর