
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৮৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৩০ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের
অংশ হিসেবে শুক্রবার (২৯ জুলাই) সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায়
অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৯২১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৫৬০ গ্রাম গাঁজা ও ৪৪৫ গ্রাম হেরোইন ও ১০৪ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।

