Logo
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩৯

প্রকাশিত:শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

শুক্রবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ৩৯৪ পিস ইয়াবা, ৫০ গ্রাম হিরোইন, ১৭ কেজি ৯০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ৬৪ লিটার দেশি মদ, দুই বোতল বিদেশি মদ ও ৩৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।


আরও খবর