
রাজধানীর মতিঝিল
এলাকা থেকে ছয় হাজার ইয়াবাসহ স্বপন ও রুবেল মিয়া নামে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন
পুলিশ (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত
করে গোয়েন্দা পুলিশ।
গুলশান জোনাল
টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব জানান, বুধবার (৭ সেপ্টেম্বর) গোপন
সংবাদের ভিত্তিতে জানা যায়, দুজন মাদকবিক্রেতা মতিঝিল থানার টয়েনবি সার্কুলার এলাকার
আকিজ মোটরসের সামনে ইয়াবা নিয়ে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ছয় হাজার ইয়াবাসহ
স্বপন ও রুবেলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে
জানা যায়, সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায়
বিক্রি করতেন তারা।
তাদের নামে মতিঝিল
থানা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

