Logo
শিরোনাম

রাজধানীতে হোটেল থেকে মরদেহ উদ্ধার

প্রকাশিত:সোমবার ০৫ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২০৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মেরুল বাড্ডা প্রগতি সরণির একটি আবাসিক হোটেল থেকে আলি মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 সোমবার (৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে মোহনা আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে বিকেলে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

 বাড্ডা থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. মাসুদুর রহমান জানান, খবর পেয়ে সকাল ১১টার দিকে হোটেলটির তৃতীয় তলার ৩০৩ নম্বর রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর চার দিন আগে তিনি ওই হোটেলের রুমটি ভাড়া নেন। সোমবার সকালে হোটেল কর্মচারী তার রুমে গিয়ে তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান এসআই।

 মৃত আলির দ্বিতীয় স্ত্রী রোকসানা আক্তার জানান, আলি মিয়ার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দক্ষিণ পাড়ায়। তিনি থাকতেন মহানগর প্রোজেক্ট হাতিরঝিল বি ব্লকের ১ নম্বর রোডে।

 তিনি জানান, তার প্রথম স্ত্রী গ্রামে থাকে। হার্টের সমস্যা ছিলো তার স্বামীর। জমির ব্যবসা করতেন তিনি। বাসায় বসে ঠিকমত কাজ করতে পারতো না বলে তিনি ওই হোটেলে উঠেন, সেখান থেকেই ব্যবসার কাজ করতেন।

নিউজ ট্যাগ: মরদেহ উদ্ধার

আরও খবর