
রাজধানীর মীরবাগে
উম্মে হাবিবা মুন্নি (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর)
রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী
হাসান তারেকের দাবি, তার স্ত্রী অভিমান করে আত্মহত্যা করেছেন। তিনি বলেন, ছেলেকে চড়
দেওয়ায় আমি হাবিবাকে বকা দেই। এ নিয়ে আমাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আমার ওপর
অভিমান করে সে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায়
ফাঁস দেয়। দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যবরত চিকিৎসক
মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল
কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের
জন্য লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

