Logo
শিরোনাম

রাজধানীতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ০৩ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৯৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিমানবন্দর এলাকার একটি মাঠে বজ্রপাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে বিমানবন্দর সিভিল এভিয়েশন ট্রান্সমিটার মাঠে এ ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম রাহাত আহমেদ বাধন (১৮)।

মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাধন কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার বামভুইয়া পাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে। বর্তমানে কাওলা মধ্যপাপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

বাধনের ভাই রাকিব হাসান জানান, বাধন উত্তরা কমার্স কলেজে একাদশ দ্বিতীয় বর্ষে পড়াশুনা করতেন। বিকালে বিমানবন্দর সিভিল এভিয়েশন মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যান। কিন্তু ফুটবল না খেলে একটি গাছে বসে খেলা দেখছিলেন। তখন আকাশে বজ্রপাত শুরু হয়।

তিনি বলেন, ‌কিছুক্ষণ পরে বাধনের বন্ধুরা কাছে গিয়ে দেখে সে অচেতন অবস্থায় পড়ে আছে। দ্রুত তাকে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয়। সেখান থেকে ঢামেকে নিয়ে এলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।


আরও খবর