Logo
শিরোনাম

রাজধানীতে আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মার্চ ২০২১ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ২১৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
রাজধানীর বিভিন্ন জায়গায় সকাল থেকে গ্যাস সরবরাহের সমস্যা দেখা দিয়েছে। রাজধানীতে গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস

রাজধানী সংলগ্ন আমিনবাজারে সড়ক ও জনপথ বিভাগ রাস্তার উন্নয়ন কাজের সময় তিতাস গ্যাসের উচ্চচাপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রাজধানীর বিভিন্ন জায়গায় সকাল থেকে গ্যাস সরবরাহের সমস্যা দেখা দিয়েছে। রাজধানীতে গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস মঙ্গলবার (২৩ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, গ্যাসলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, মিরপুর, গ্রিন রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। লিকেজ মেরামত কাজ শেষ হলে গ্যাসের অবস্থা স্বাভাবিক হবে।

নিউজ ট্যাগ: তিতাস গ্যাস

আরও খবর