
বিদ্যুতের ঘাটতি কমাতে দেশে ১৯ জুলাই থেকে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে।
শনিবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।
রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকায় ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে।

