
রাজধানীর মতিঝিল
থেকে গাঁজাসহ তিন জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
গোয়েন্দা উত্তরা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। শনিবার
(২৩ এপ্রিল) মতিঝিল থানার ফকিরাপুলের ইনার সার্কুলার রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে
২০ কেজি গাঁজাসহ পারভেজ, লিটন ও রবিনকে গ্রেফতার
করা হয়।
গ্রেফতার তিন
জন হলেন পারভেজ মিয়া, মো. লিটন মিয়া ওরফে মনা ও মো. রবিন হোসেন ওরফে নাদিম।
উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী বলেন, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানার ফকিরাপুলের ইনার সার্কুলার রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ পারভেজ, লিটন ও রবিনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

