
রাজধানীর যাত্রাবাড়ী
এলাকায় ১৩৬ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে
র্যাব। গত রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনসেট,
৪৩৫ টাকা এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। সোমবার দুপুরে এ তথ্য জানান র্যাব-৩-এর
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, গত
রবিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় র্যাব। পরে
কাভার্ড ভ্যানের ভেতরে বস্তার মধ্যে রাখা ১৩৬ কেজি গাঁজাসহ চক্রের হোতা মনির হোসেনকে
গ্রেপ্তার করা হয়।
মনির দীর্ঘদিন
ধরে নিজ হেফাজতে রাখা গাঁজা কাভার্ড ভ্যানে করে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায়
সরবরাহ করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

