Logo
শিরোনাম

রাজধানীতে ১০ টাকার মোমবাতি এখন ৩০ টাকা

প্রকাশিত:বুধবার ০৫ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১১৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বাজারে দেখা দিয়েছে মোমবাতির সংকট। ১০ টাকার মোমবাতি এখন কিনতে গুনতে হয়েছে ৩০ টাকা। তবে মঙ্গলবার বিকাল ৪টার পর থেকে রাজধানীর অধিকাংশ এলাকায় বাড়তি দামেও মোমবাতি পাওয়া যায়নি।

ট্যানারি মোড়ের পাইকারি দোকানের মালিক জানিয়েছেন, চার্জার লাইটের প্রচলনের কারণে আজকাল কোনো দোকানে মোমবাতির খুব বেশি মজুত থাকে না। আমার দোকানে ৩০ থেকে ৩৫ ডজন মোমবাতি ছিল। এক ঘণ্টাতেই সব মোমবাতি বিক্রি হয়ে গেছে।

প্রতিটি মোমবাতি ১৫ টাকায় বিক্রি করেছেন কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটের দোকানি মো. আসাদ।

তিনি জানান, আমার দোকানে ১০০ মোমবাতি ছিল। সব বিক্রি হয়ে গেছে। কোনও কোনও দোকানে ২০ থেকে ৩০ টাকা দামে প্রতিটি মোমবাতি বিক্রি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, কোনো দোকানেই মোমবাতি নেই। বিকেল ৫টার দিকে জিগাতলার ট্যানারি মোড়সহ বিভিন্ন এলাকার দোকান ঘুরেও মোমবাতি পাইনি।


আরও খবর