Logo
শিরোনাম

রাজধানীতে ১ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত:বুধবার ২৩ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২০০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর পল্টন এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- পেঠান আলী ও মোহাম্মদ কামাল উদ্দীন।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া জানান, কিছু মাদক ব্যবসায়ী নয়াপল্টনের এপেক্স জুতার শো-রুমের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। সর্বশেষ ইয়াবার এ চালানটি খুচরা বিক্রির আগেই ধরা পড়ে। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের হয়েছে।


আরও খবর