
রাজধানীর রূপনগর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত
জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম' এর সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ সময়
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের
নাম-পরিচয় জানায়নি র্যাব-৪।
আজ শনিবার (২৩ জানুয়ারি) র্যাব-৪ এর সহকারী
পরিচালক (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের কাছে গোপন সংবাদ আসে
যে রাজধানীর রূপনগর এলাকায় আনসার আল ইসলাম' এর সক্রিয় ৫ সদস্য অবস্থান করছে। এই তথ্যের
ভিত্তিতে আমরা গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে জঙ্গিদের গ্রেপ্তার করি।
অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণের উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়। এ বিষয়ে
বিস্তারিত তথ্য দ্রুত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও তিনি জানান।

