
রাজধানীর খিলগাঁও
থানা এলাকা থেকে ২৬ কেজি গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন
পুলিশ (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। বৃহস্পতিবার (২৬ মে) এই তথ্য নিশ্চিত করে গোয়েন্দা
পুলিশ।
আটক চার জন হলেন
মো. ফরহাদ উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. মজিবুর রহমান ও মো. সালাউদ্দিন।
বুধবার (২৫ মে)
খিলগাঁও থানার গভ. স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা গুলশান
বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার এস এম রেজাউল হক জানান, কুমিল্লা থেকে পিকআপ ভ্যানে গাঁজা নিয়ে ঢাকায় আসছে
এমন সংবাদে গোয়েন্দা পুলিশের একটি টিম খিলগাঁও গভ. স্টাফ কোয়ার্টার জামে মসজিদের বিপরীত
পাশে অবস্থান নেয়। পরে পিকআপ ভ্যানসহ চার জনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে
২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় আইনগত ব্যবস্থা নেওয়া
হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

