Logo
শিরোনাম

রাজধানীর কাওলায় পথশিশুর বিশেষ অঙ্গ কর্তন

প্রকাশিত:বুধবার ১৪ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিমানবন্দর কাওলা এলাকায় ইমন (১৪) নামে এক পথশিশুর বিশেষ অঙ্গ কর্তন করেছে অজ্ঞাত ছেলে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে বিমানবন্দর থানা পুলিশ।

আহত ইমন বলে তার বাসা টঙ্গির চেরাগআলী। সেখানে মায়ের সঙ্গে থাকে। এছাড়া সে ট্রেনের বিভিন্ন স্টেশনে ঘোরাঘুরি করে। মঙ্গলবার সকাল থেকে বিমানবন্দর স্টেশনে ছিল। দুপুরের দিকে এক ডেন্ডিখোর তার গলা চেপে ধরে কাওলা রেলক্রসিংয়ের পাশে ঝোপের ভেতর নিয়ে বিশেষ অঙ্গ কেটে দেয়। তখন সে চিৎকার দিলে পালিয়ে যায় ওই অজ্ঞাত ছেলে।

গোলাম রাব্বী ও জাকির নামে দুই পথশিশু ইমনকে উদ্ধার করে প্রথমে টঙ্গি হাসপাতাল ও পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রহমতুল্লাহ জানান, রাতে খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে আহত ইমনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ইমনের কাছ থেকে জানা গেছে, তার থেকে বয়সে বড় এক ছেলে এ কাজ করেছে।


আরও খবর