
রাজধানীর বাংলামোটরে
একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট নিয়ন্ত্রণে
কাজ করছে।
আজ বৃহস্পতিবার
বেলা ১১টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস
জানায়, রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় আগুনের খবর পাওয়া গেছে। খবর পেয়ে
ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

