Logo
শিরোনাম

রাজধানীর ১২ কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকা শুরু আগামীকাল

প্রকাশিত:রবিবার ৩১ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৩৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের ফাইজারের টিকা দেওয়া শুরু হচ্ছে কাল (১ নভেম্বর) থেকে। প্রথম দফায় রাজধানীর ১২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরের ২১টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হবে।

রবিবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

তিনি জানান, ১ নভেম্বর থেকেই (কাল) স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু হবে। এ লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। বর্তমানে ৭০ লাখ ফাইজারে টিকা রয়েছে। যা দিয়ে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আগামী নভেম্বরে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে।

খুরশীদ আলম বলেন, ফাইজারের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়। এজন্য দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে প্রয়োজন মতো শীতাতপ ব্যবস্থা ঠিক করে দেশব্যাপী ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু করা হবে।

রাজধানীর যেসব কেন্দ্রে টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা:

১. হার্ডক ইন্টারন্যাশনাল স্কুল; ২. সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ; ৩. চিটাগং গ্রামর স্কুল; ৪. কসমো পলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ; ৫. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ; ৬. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; ৭. ঢাকা কমার্স কলেজ; ৮. কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ; ৯. সাউথ ব্রিজ স্কুল; ১০. স্কলাসটিকা স্কুল; ১১. বিএইচ খান স্কুল অ্যান্ড কলেজ; ১২. আহমেদ বাওয়ানী একাডেমি।


আরও খবর