Logo
শিরোনাম

রাহুলের শতক, মুম্বাইয়ের টানা ষষ্ঠ হার

প্রকাশিত:রবিবার ১৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স। দলটিকে নেতৃত্ব দিয়েই নিজেকে অনন্য পর্যায়ে নিয়ে গেছেন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সে নিজের বুদ্ধির কারসাজি দেখিয়ে ভারতীয় জাতীয় দলের নেতৃত্বভার পেয়েছেন। অথচ রোহিতের মুম্বাই চলতি আসরে টানা ছয় ম্যাচে হার দেখল। আসরে এখনও জয়হীন তারা।

শনিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে ১৮ রানে হেরেছে রোহিত শর্মার মুম্বাই। হারের ব্যবধান ছোট মনে হলেও দুইশ রানের জবাবে ম্যাচেই ফিরতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে নতুন দলের দায়িত্ব নিয়ে নেতৃত্বের সঙ্গে ব্যাট হাতেও দুর্দান্ত খেলেছেন কেএল রাহুল।

ভারতীয় ব্যাটার রাহুল মুম্বাইয়ের বিপক্ষে খেলেছেন ৬০ বলে হার না মানা ১০৩ রানের ইনিংস। দুর্দান্ত ওই ইনিংস খেলার পথে তিনি নয়টি চার ও পাঁচটি ছক্কা মেরেছেন। এছাড়া কুইন্টন ডি কক ১৩ বলে ২৪ ও মানিশ পান্ডে খেলেন ২৯ বলে ৩৮ রানের ইনিংস।

জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৮১ রান তোলে মুম্বাই। দুই ওপেনার ইশান কিষাণ (১৩) ও রোহিত শর্মা (৬)ব্যর্থ হন। তিনে নেমে নতুন ডি ভিলিয়ার্স খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস খেলেন ১৩ বলে ছয়টি চার  ও একটি ছক্কায় ৩১ রানের বিধ্বংসী ইনিংস। তিনি ফিরতেই ম্যাচের গতি হারায় মুম্বাই।

চারে নেমে সূর্যকুমার যাদব খেলেন ২৭ বলে ৩৭ রানের ইনিংস। তিলক ভার্মা ২৬ বলে ২৬ রান করেন। তারা যেন জয়ের জন্য ব্যাটই করেনি। তাদের এপ্রোচে মনে হয়নি তেমনটা। পরে কিয়েরন পোলার্ড ১৪ বলে ২৫ রান করলেও জয়ের কাছে যেতে পারেনি মুম্বাই। লখনউয়ের হয়ে আবেশ খান ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।

 


আরও খবর