Logo
শিরোনাম

রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

প্রকাশিত:মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীরে সব বর্ষের ক্লাস ও অফিস শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের ক্লাস ও অফিস আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথারীতি চালু থাকবে। অফিসগুলো আগের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহ পর্যন্ত রাবির আবাসিক হল খোলা রেখে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে প্রশাসন। গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন আসার পর ছুটি আরও দুই সপ্তাহ বাড়িয়ে ২১ ফ্রেরুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।


আরও খবর