Logo
শিরোনাম

রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২

প্রকাশিত:মঙ্গলবার ২৬ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। এ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কলা অনুষদভুক্ত ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে থেকে মূল পরীক্ষার্থী লিমনের পরিবর্তে একজনকে এবং দ্বিতীয় শিফটে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন থেকে মূল পরীক্ষার্থী তানভীর আহম্মেদের পরিবর্তে অন্য আরেকজনকে আটক করা হয়েছে।

প্রক্সির বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূতভাবে অন্যের পরীক্ষা দেওয়ার সময় দুইজনকে আটক করা হয়েছে। প্রক্টর অফিসে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

মঙ্গলবার ২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। চার শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার বি ইউনিটের মধ্য দিয়ে শেষ হবে রাবির ভর্তি পরীক্ষা।


আরও খবর