Logo
শিরোনাম

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৩৮.৯ শতাংশ

প্রকাশিত:মঙ্গলবার ০২ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭৩৫জন দেখেছেন
Image

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। রাবির এই ইউনিটে ৩৮ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে এই ফলাফল প্রকাশিত হয়। ভর্তির পরীক্ষার কো-অর্ডিনেটর এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহেদ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিল ৮৮ শতাংশ। এই ইউনিটের পাসের হার ৩৮ দশমিক ৯ শতাংশ।

শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে Admission.ru.ac.bd লগ-ইন করে রাবি সি' ইউনিটের ফল দেখতে পারবেন।

প্রসঙ্গত , রাবির সি ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ১ হাজার ৫৫৮টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেছিলেন ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু। চার শিফটে নেওয়া পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৮ শতাংশ।


আরও খবর